প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, রবিবার উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
আরব নিউজের রিপোর্ট অনুযায়ী, রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ছাদের একাংশ ধসে পড়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, ৩৯ জনের সন্ধানে তল্লাশি চলছে এবং আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (২২ নভেম্বর) কারখানার কিছু অংশে আগুন জ্বলতে থাকায় নিখোঁজদের উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়েছে।
রিজকি আরো বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সব সদস্য মাঠে কর্মরত কর্মীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ সংস্থা রবিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন