প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলংকার বিরুদ্ধে একটি অসাধারণ ম্যাচ শেষ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করে। আজ সকাল দশটায় বসুন্ধরা কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটি মাঠে নিজেদের প্রস্তুত করে হামজারা। অনুশীলনের সময় জামাল জানিয়েছেন, শ্রীলংকার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর দলের সকল সদস্য খুশি। এখন তাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে। জামাল বলেন, 'ম্যাচ ভালো ছিল, আমরা চারটা গোল করেছি। এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিন শট আবার করছি। সো ওভারঅল সবাই স্যাটিসফাইড, সবাই হ্যাপি। এখন ফোকাস হবে পাকিস্তানের সাথে। কারণ পাকিস্তান আই থিংক বেটার টিম দেন শ্রীলঙ্কা।'
শ্রীলঙ্কা ম্যাচে ফারহান আলী ওয়াহিদ একটি অবিশ্বাস্য গোল করেছেন। এই গোলটি কেমন অনুভূতি তৈরি করেছে? জামাল বলেন, 'সম্ভবত ওয়ান অফ দ্যা বেস্ট গোলস ইন ন্যাশনাল স্টেডিয়াম, যেটা আমি দেখছি। আমি মনে করি, হামজার বাইসাইকেল আর ফারহান যে গোল করেছে, মাস্ট বি ইন টপ থ্রি।'
মেসি, নেইমার কিংবা ইয়ামালের সঙ্গে ফারহানকে তুলনা করতে চান না জামাল। তিনি উল্লেখ করেন, 'আমি চাই, ফারহান ওর নিজের প্রোফাইল বড় করতে হবে, ওর অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে হবে না। কারণ যারা বাংলাদেশের ফ্যান আছে, ওরা সবাই বলে আমার মেসি, আমার ইয়ামাল। তবে আমি চাই, উনি নিজে নাম বড় করতে হবে।'
হামজার অধিনায়কত্ব নিয়ে জামাল বলেন, 'উনি ডিসার্ভ করেন, উনি ভালো খেলছেন। আর হামজা দলের সেরা খেলোয়াড়। আমি তাকে নিয়ে আমি খুশি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন