প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী সফলভাবে পাস করেছেন। ২০২৫ সালে বোর্ডের পাসের হার ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ।
শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে, এই ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল, যা পরে অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন