প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি উঠেছে। শুক্রবার সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনের সময় আখতার হোসেন বলেন, আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা দেখেছি যে, সাহাবুদ্দিন তার যে পদত্যাগপত্রে সেখানে যে ন্যারেটিভ টেনেছেন সেগুলো সত্যিই অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও, পদত্যাগপত্রের মধ্যে তিনি এমনভাবে ন্যারেটিভ সাজিয়েছেন যে, এটি আসলে তার জন্য একটি সেফ এক্সিটের স্থান তৈরি করে। কিন্তু, সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া কোনও মানে রাখে না। তার যত অপরাধ হয়েছে, সেই অপরাধগুলোর জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।
তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফ্যাসিবাদের দোসর এবং একজন ফ্যাসিস্ট যদি বিচারের আওতায় না আসে, তাহলে ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
সরকারের কাছে তিনি দাবি জানান যে, এতদিন সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার কারণে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে, পদত্যাগ করার সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ইনডেমনিটির আর কোনো স্থান নেই। দায়মুক্তির আর কোনও বিধানও নেই। এই অবস্থায়, অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের অবিলম্বে উদ্যোগ নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন