প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় লেখক ও গবেষক আব্দুল মান্নান আলালের লেখা ও সংকলিত ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণবীজ প্রকাশনী, ময়মনসিংহের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর তালুকদার, মো. আলতাব হোসেন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম পান্না, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রতন খান এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাজু আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, লেখক, কবি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বই মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। ভাটি অঞ্চলের বাউল সাধকদের জীবন, দর্শন ও ঐতিহ্য নিয়ে রচিত ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থটি এ অঞ্চলের লোকজ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রন্থটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাউল সাধকদের জীবনদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সহায়ক হবে।
“বই মানুষের মনের দরজা খুলে দেয়, আলো জ্বালে অন্তরে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভাটি বাংলার বাউল ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন