প্রিন্ট এর তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:২৯ পি.এম
শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমানের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের উত্তর কুড়িমারা গ্রামে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও ভোটারদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
হাজী জহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটার উপস্থিত হন।
সভায় মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে সাবেক মেম্বার মোঃ আব্দুল হেলিম বলেন,একটি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তরুণদের বিকল্প নেই। সেই সাথে উপস্থিত ভোটাররা আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমান বলেন, "আমি এই গ্রামেরই সন্তান এবং আপনাদেরই একজন। অতীতে যেভাবে আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকব। আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকায় ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করব।"
স্থানীয় শিক্ষানুরাগী মানিক মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু হানিফ, হৃদয়, জিয়াউদ্দিন পিন্টু, সাইফুল হক, রুবেল মিয়া, মঞ্জিল মিস্ত্রি, কাদির মিয়া, চঞ্চল মিয়া, ফালু মিয়া, মোঃ ইব্রাহিম, আবু কালামসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে লুৎফর রহমানকে জয়যুক্ত করতে দলমত নির্বিশেষে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"