প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় সড়ক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হওয়ার প্রায় তিন বছর পর মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে জাগরঝুলি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে ইরফানুল্লাহকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং পরে ঢাকার মাতুয়াইলের এসএমসি হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ইরফানুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাই মহিবুল্লাহ বলেন, "আজ ফজরের পর আমার ভাই মারা গেছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দেবেন।"
তিনি আরও জানান, ইরফানুল্লাহর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমটি সোমবার বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং দ্বিতীয়টি সন্ধ্যার পর সাতকানিয়ায় তাঁদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন