প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী দলকে ৪৩-৪০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী দল।
ফাইনালটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১০ নভেম্বর) বানৌজা ঢাকায়। এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
এই পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করা হয় ৫ নভেম্বর বানৌজা ঢাকায় নৌবাহিনীর ব্যবস্থাপনায়।
আইএসপিআর জানায়, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন