প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বনেদী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে লালন সংগীতের একটি আসর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের শেরে বাংলা সড়কে সংগঠনটির নিজস্ব ভবনের চতুর্থ তলায় এই বর্ণাঢ্য লালন সংগীত অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মহামতি লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্থানীয় লালন চর্চা কেন্দ্রের শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন।
লালন সংগীত আসরের সূচনা পর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান, সাবেক সভাপতি ম. আনোয়ার শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক এবং সদস্য ও সৈয়দপুর লালন চর্চা কেন্দ্রের সভাপতি মো. আব্দুল মালেক বাবলু প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।
সৈয়দপুর রেলওয়ে কারখানার উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ও বিশিষ্ট আবৃত্তিকার মো. মোমিনুল ইসলাম এবং লায়ন্স স্কুল এন্ড করেজের সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানার ফারহানা’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই একটি কোরাস লালন সংগীত পরিবেশন করা হয়। এরপর একে একে লালন শাহ’র কালজয়ী কয়েকটি লালন সংগীত পরিবেশন করেন বাউল শরীফ হোসেন মৃধা, হোসনে আরা লিপি, অপু কুমার বিশ্বাস, অদ্রি, রেয়াংশু রায় তীর্থ, পৌলবী সরকার, মিতৌশী রায় বৃষ্টি, মো. নূর, সমীক্ষা দাস গুপ্তা, তাহমিন আরিফ লাবিব, পিংকি সরকার, বলরাম, আতাউ ফাতেমা, জাহাঙ্গীর, দিপ্তি সিংহ ও অর্পন।
লালন সংগীত আসরে বাদ্যযন্ত্রে দোতারায় ছিলেন হরিপাল রায়, ঢোলে বিজয়, তবলায় টুটুল এবং বাঁশিতে সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম সরকার, কার্যনির্বাহী সদস্য বদিউজ্জামান বদিয়ার, গোলাম রুবায়েত মিন্টু, সদস্য আজমল সরকার, বজলার রহমান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম ওমর ফারুক, দেলোয়ার হোসেন জাভিস্কো, আনিছুর রহমান, রেজাউল হক, কহিনুর বেগম, লিয়াকত হোসেন লিটন, আতাহার হোসেন বাদশা, তোফাজ্জল হোসেন লুতু, সারোয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন মানিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে লালন সংগীত আসর অনুষ্ঠানটি উপভোগ করেন।
লালন সংগীত আসরে মরমি সাধক, শিল্পী লালন সাঁইজির বিভিন্ন লালন সংগীত উপভোগ করে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছেন। মনোমুগ্ধকর লালন সংগীতের সূরের মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থলটি মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ১২০ জন। এর মধ্যে পুরুষ সদস্য ১১০ জন এবং নারী সদস্য ১০ জন। সৈয়দপুর শহরের বিশিষ্ট রাজনীতিক, সুধীজন, সমাজসেবক, চিকিৎসক, নাট্য ও সঙ্গীত শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সংগঠনের সদস্য। স্থানীয়ভাবে এটি মিনি পালার্মেন্ট হিসেবে পরিচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন