প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করে নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান তিনি জানান চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায়। সেখানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে গতকাল শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানানো হয়।
ব্যারিস্টার সাকিলা ফারজানা উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ উদ্দেশ্যে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রাশেদুল আলম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম.জি কিবরীয়া, সুপার মো. সোহরাব হোসেন চৌঃ, বিএনপি নেতা গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। বক্তারা সভায় বলেন, একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন