প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আ ন ম আয়াস, আল নূর মোহাম্মদ আয়াস এবং আহমেদ মোহাম্মদ আলী উজ্জ্বল—রাষ্ট্র সংলাপ ফোরামের আলোচিত সদস্য হিসেবে পরিচিত এই নামগুলো। তবে, বিভিন্ন নথিতে তার প্রকৃত নাম হিসেবে মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ পাওয়া গেছে। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যও প্রকাশিত হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তিনি জামিনে মুক্তি পান।
কালের কণ্ঠের কাছে আসা নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৮ জুলাই দায়ের করা প্রতারণার মামলায় ২০২৪ সালের এপ্রিলে উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার নথিতে তার আয়াস পরিচয়ের উল্লেখ রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি বর্তমানে বিচারাধীন। এটি একটি সিআর মামলা। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি জানান, অভিযোগটি আর্থিক লেনদেনসংক্রান্ত হতে পারে।
সংশ্লিষ্ট নথিতে তার ঠিকানা হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বগিরপাড়া গ্রামের উল্লেখ রয়েছে। তার মায়ের নাম খুরশিদা খাতুন। কারাগারের নথিতেও তার নাম মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ হিসেবে উল্লেখ আছে। জন্মনিবন্ধনের অনুলিপি অনুযায়ী, তার নাম অন নূর মোহাম্মদ আয়াম। তার জন্ম ২০০৫ সালের ১৮ নভেম্বর।
নাম-পরিচয়ের পাশাপাশি আয়াস বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগেও আলোচনায় রয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে নারীদের গায়ে হাত তোলা, মারামারি এবং বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির গেটে মূত্রত্যাগের মতো ঘটনার উল্লেখ রয়েছে।
সম্প্রতি শিল্পকলা একাডেমির দেয়ালে আকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার চেষ্টার অভিযোগে তিনি সহযোগীদেরসহ আটক হন। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
বিভিন্ন নথিতে নামের ভিন্নতা, প্রতারণার মামলা ও সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলো ঘিরে আয়াসের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন