প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর নিয়ামতপুরে ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে এবং ইএসডিওর বাস্তবায়নে ‘গোফর ইমপ্যাক্ট’ প্রকল্পে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নেওয়া ১০ শিক্ষার্থী ভলান্টিয়ারের সম্মানীর ৫ হাজার টাকা বিতরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, গত ১৭ অক্টোবর এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী ভলান্টিয়ার হিসেবে অংশ নেয়।
প্রত্যেক শিক্ষার্থীকে সরাসরি ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা সম্মানী দেওয়ার কথা থাকলেও তা শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের হাতে সরাসরি টাকা না দিয়ে প্রতিষ্ঠানের একজন শিক্ষকের কাছে তা হস্তান্তর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে গেলে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার শাহাদাত।
এ বিষয়ে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, "আমাদের কাছ থেকে মাস্টাররোলে স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে কোনো টাকা দেওয়া হয়নি।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, "সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের দিয়ে স্বেচ্ছায় টাকা গ্রহণের বিষয়ে লিখিত নেওয়া হয়েছে।" তিনি প্রশ্ন করেন, "শিক্ষার্থীদের প্রাপ্য সম্মানী যথাযথভাবে বিতরণ করা হয়ে থাকলে সংবাদ প্রকাশের পর নতুন করে লিখিত নেওয়ার প্রয়োজন হলো কেন?" এমনকি টাকা ফেরত দেওয়ার বিষয়টিও কেন সামনে এলো?
তবে এ বিষয়ে জানতে গত ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অন্যদিকে, ইএসডিওর কো-অর্ডিনেটর ও সাব-ডিস্ট্রিক্ট লিয়াজোঁ অফিসার কলি ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
ইএসডিওর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের ব্যবস্থাপক পজিদুল কে.-কে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শিক্ষার্থীদের প্রাপ্য সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রকল্পের অর্থায়নকারী প্রতিষ্ঠান ওয়াটারএইড বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা ইএসডিওর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন