প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের দুটি শাখা অফিসে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া কালের কণ্ঠকে জানান, ‘মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের গেটে পেট্রল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আমি দোতলায় ঘুমাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে ব্যাংকের নাইট গার্ড আমাকে খবর দেয়। আমিসহ অন্যরা বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে গেট ও ভবনের দরজা আংশিক পুড়ে গেছে। তবে তেমনটা ক্ষয়ক্ষতি হয়নি।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গ্রামীণ ব্যাংক টাঙ্গাইলের জোনাল ম্যানেজার আলী আহসান কালের কণ্ঠকে বলেন, ‘রাতে আমাদের বাসাইল ও দেলদুয়ারের লাউহাটী শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তেমনটা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়গুলো সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন