প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম দলের পারফরম্যান্সের পাশাপাশি রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
ম্যাচের প্রথমার্ধে স্পেনকে একটি পেনাল্টি প্রদান করা হয়, যার ফলে তারা এগিয়ে যায়। দেশের কোচ দেশম ওই সিদ্ধান্তসহ ম্যাচের কিছু মুহূর্তে রেফারির নির্দেশনার উপর অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি শুধু একটি প্রশ্ন করতে চাই। এই সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি যথেষ্ট প্রস্তুত ছিলেন? এর উত্তর আমি দেব না। ম্যাচের মধ্যে এমন বেশ কিছু পরিস্থিতি ছিল। তবে মূল কারণ হচ্ছে, আমরা আমাদের স্বাভাবিক মানের ফুটবল খেলতে পারিনি।’
এল সালভাদরের রেফারি ইভান বার্টনের ম্যাচ পরিচালনা নিয়েও ফ্রান্সের কোচ পরোক্ষভাবে প্রশ্ন তোলেন।
সেমিফাইনালে হারার পরেও ফ্রান্সের টুর্নামেন্টে আরেকটি ম্যাচ অবশিষ্ট আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন