প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জিয়ান্নি ইনফান্তিনোকে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচিত করার জন্য সমর্থন প্রদান করেছে। শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসের সভায় এই সমর্থন প্রকাশ করেন সংস্থাটির প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম।
সালমান ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, ফিফা সভাপতি হিসেবে তার নেতৃত্বের প্রতি তার পূর্ণ অঙ্গীকার রয়েছে। তিনি উল্লেখ করেন, যদিও এএফসির কিছু সদস্য সমর্থন নাও দিতে পারে, তবুও অধিকাংশ সদস্য তার পক্ষে থাকবে।
এএফসির সদস্যসংখ্যা ৪৭। এই ভোটগুলো ইনফান্তিনোর আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফিফার নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। বর্তমানে কেউ প্রার্থিতা ঘোষণা করেনি।
টোকিওতে বক্তব্য দেওয়ার সময় সালমান ইনফান্তিনোকে আলিঙ্গন করে বলেন, “ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের জন্য আপনি যখন চেষ্টা করছেন, তখন আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার এবং সমর্থন পুনর্ব্যক্ত করছি...। আমি নিশ্চিত, আমার অধিকাংশ সদস্যের অনুভূতিও এমনই। আমি আপনাকে সে কথাই বলেছি।”
এদিকে, সালমান এই সমর্থন জানিয়েছেন যখন উয়েফা ইনফান্তিনোর বিরোধিতা করছে। উয়েফা নতুন মেয়াদে ইনফান্তিনোকে ফিফার সভাপতি হিসেবে দেখতে চায় না। তারা ফিফা সভাপতির বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রি পরিকল্পনার বিরোধিতা করেছিল। ওই বিরোধিতায় সালমানের এএফসিও যোগ দিয়েছিল।
সালমান এই বিরোধিতা সম্পর্কে বলেন, “জিয়ান্নি, আমি স্পষ্ট করে বলতে চাই। অতীতে আমাদের কিছু বিষয় নিয়ে সমস্যা হয়েছিল, যা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আমি মনে করি না, এই দুটি বিষয়কে এক করে দেখা উচিত। গত কয়েক দিনে জুরিখে আমাদের বৈঠকে আপনি স্পষ্ট করেছেন যে আমাদের মধ্যে প্রকৃত বোঝাপড়া রয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন