প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ পঞ্চগড় জেলার সীমান্তে ভারত থেকে পুশইনের শিকার ছয় বাংলাদেশিকে আটক করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শের-ই-বাংলা পার্কের কাছে শ্যামলী পরিবহণের কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পরিচয় যাচাইয়ের পর পুলিশ পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের রঙ্গারচর বিন্দাবননগরের বাসিন্দা বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫) এবং মেয়ে দিলারা বেগম (৩০)। এছাড়া জামাতা মফিজ উদ্দিন (৩২) সিলেটের কোম্পানীগঞ্জের চরারবাজার এলাকা থেকে, সুনামগঞ্জের কোম্পানীগঞ্জের কান্দিসুমতনগরের সুমন মিয়া (২০) এবং তার ফুফাতো ভাই সজিব মিয়া (১৯) রয়েছেন।
আটককৃতরা জানিয়েছেন, তারা সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দালালচক্রের মাধ্যমে জনপ্রতি ১৫ হাজার টাকায় ভারতে প্রবেশ করেন। তারা ভারতীয় কাশ্মিরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। কয়েক মাস আগে তাদের আটক করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি বিএসএফ তাদের কারাগার থেকে মুক্ত করে পঞ্চগড়ের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
পুশইনের পর তারা পঞ্চগড় জেলা শহরে এসে নাস্তা করেন এবং বিকাশের মাধ্যমে টাকা এনে গাড়ির টিকিট বুক করতে যান। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ তাদের আটক করে। তবে তারা কোন সীমান্ত দিয়ে পাড়াপাড় হয়েছে, তা জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, বিএসএফ পঞ্চগড় জেলা শহরের কাছাকাছি কোন সীমান্ত দিয়ে তাদের পুশইন করেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানিয়েছেন, "আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন