প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক সময়ে নানা ঘটনার প্রেক্ষাপটে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সরকার পুরস্কৃত করার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভালো কাজের মূল্যায়ন এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ডিএনএ পরীক্ষাসহ ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষার কার্যক্রম এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ১৫ জন পুলিশ সদস্যের ভূমিকা ছিল।
তিনি জানান, এই ধরনের উদ্যোগের ফলে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে। এছাড়াও সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে। ভালো কাজের স্বীকৃতি এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে, যা টিআইবির রিপোর্টের উপর ভিত্তি করে বলা হয়েছে। তবে বাস্তবে গত বছর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন