প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর, ৩ আগস্ট, ২০২৬ : সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্নভাবে কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় সরকারী কর্মঘণ্টার সময় চলাকালীন সরকারি চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে সিভিল সার্জন কার্যালয়।
আজ সোমবার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি কর্মঘণ্টার সময় কোনো সরকারি চিকিৎসক কোনও ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে কাজ করতে পারবেন না।
এতে এই বিষয়টি স্পষ্টভাবে সতর্ক করে জানানো হয়েছে যে, যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুসারে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মঘণ্টার সময় যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার অনুলিপিটি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
এছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জেলার সকল সদস্য প্রতিষ্ঠানে অবিলম্বে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন