প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে, যিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চালাচ্ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে সোমবার (২৬ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ভুয়া সিআইডি কর্মকর্তার আটক হওয়ার খবরটি গণমাধ্যমে জানানো হয়।
পুলিশ জানায়, গত রবিবার ট্রাফিক পুলিশের কাছে আটক মোটরসাইকেল ছাড়ানোর সময় রাসেল হোসেনের আচরণ সন্দেহজনক মনে হয়। সেই সন্দেহের ভিত্তিতে বিষয়টি ডিবিকে অবহিত করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে সিআইডির লোগোসহ একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। ওই সময় চালক রাসেল নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং নিজের নাম রাসেল বলে জানায়। কিন্তু মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের জন্য যথাযথ প্রমাণ না দেখাতে পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
এরপর রবিবার (২৫ অক্টোবর) ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল। সেখানে তিনি আবারও সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) অবহিত করে।
ডিবি পুলিশের একটি বিশেষ দল খবর পেয়ে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ের পর পুলিশ নিশ্চিত হয় যে তিনি সিআইডির কর্মকর্তা নন। পরে তাঁর মোবাইল ফোনে সিআইডির লোগোসহ একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন