প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে। সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার পাশাপাশি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানাবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনটি আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (তৃতীয় তলা) অনুষ্ঠিত হবে।
শিক্ষকদের দাবি তিনটি হলো— সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা স্থায়ীভাবে নিরসন করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, "প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার সূতিকাগার, আর শিক্ষকরা হলেন প্রজন্ম গড়ার প্রকৃত কারিগর।" তিনি উল্লেখ করেন, "অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের স্পষ্ট আশ্বাস ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো ঝুলে রয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা আশা করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন