প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনরত জামায়াত-সমর্থিত এডিশনাল পিপি এবং এডিশনাল জিপি সহ ১৭ জন আইন কর্মকর্তা একত্রে পদত্যাগ করেছেন।
তারা গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা ও অন্যান্য অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার দুপুরে তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে প্রেরণের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পৃথক পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বর্তমান সরকারের গণভোট আয়োজন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বাতিলের প্রতিবাদে।
পদত্যাগকারীদের মধ্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
তারা পৃথক পদত্যাগপত্রে উল্লেখ করেন, অনেক দিনের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার পর, বর্তমান সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে তারা পদত্যাগ করছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইনজীবী হিসেবে দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন