প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত বাসারুল মোল্লা ছিলেন পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার মৃত সাত্তার মোল্লার পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার সময় বাসারুল মোল্লা নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ধানের মিলে ধান ভাঙানোর জন্য বের হন। তিনি যখন মাগুরা সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা সওজ বিভাগের একটি দ্রুত গতির পানি বহনকারী ট্রাক তাঁকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যাওয়ার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে পানি বহনকারী ট্রাকটি ভাঙচুর করতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন