প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে গোলাবর্ষণ করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার এই গোলাবর্ষণের ঘটনা ঘটে।
সিরিয়ার আল-ইখবারিয়া টিভির খবরে জানানো হয়েছে, ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনী ৬টি গোলা নিক্ষেপ করেছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ইসরায়েলি বাহিনীর পাঁচটি সামরিক যান নিয়ে একটি বহর আল-রাফিদ শহরের উপকণ্ঠে প্রবেশ করে। কিন্তু তারা কাউকে গ্রেপ্তার না করেই ওই এলাকা থেকে ফিরে আসে। সম্প্রতি, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর এই ধরনের তৎপরতা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবারও দক্ষিণ কুনেইত্রার তাল আল-আহমার এলাকার কাছে ইসরায়েল দুটি গোলা নিক্ষেপ করেছে। এছাড়া, গত মঙ্গলবার আল-রাফিদ এলাকার পশ্চিমাঞ্চল থেকে একজন রাখালকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী, যদিও কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়।
দক্ষিণ সিরিয়ায় বিশেষ করে কুনেইত্রা ও দারাত এলাকায় ইসরায়েলি বাহিনী বারবার অনুপ্রবেশ করে তল্লাশি, গ্রেপ্তার এবং নিজেদের সামরিক চৌকি স্থাপন করছে। সূত্র:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন