প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য অপেক্ষা করছে। বর্ষাকালে এটি কাদা ও বড় বড় গর্তে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ছে। এর ফলে প্রতিদিন হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বর্তমান সংসদ সদস্য এস. এম. ফয়সাল নির্বাচনের আগে এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়নকাজ শুরু হয়নি বলে তাদের দাবি।
এলাকাবাসী জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হয়ে যাচ্ছেন। বর্ষাকালে কাদা এবং পানি জমে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য হচ্ছে, "নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই। এ ব্যাপারে শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু হোক।"
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন