প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের জুড়ীর এক মুসলিম তরুণ চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাদ পড়ার আশঙ্কায় ছিলেন, কারণ তার নিজের নামে বা বাবার কোনো স্থাবর সম্পত্তি ছিল না। দীর্ঘদিন ধরে তিনি এবং তার পরিবার ভাড়া বাসায় বসবাস করছেন। তবে প্রতিবেশী এক হিন্দু পরিবার তার স্বপ্নের পথে বাধা হতে দেননি। বিনামূল্যে তাকে এক শতক জমি লিখে দিয়েছেন তারা।
জুড়ি উপজেলার সাব-রেজিস্ট্রার রবিবার (৪ অক্টোবর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করতে চাননি।
সূত্রে জানা গেছে, সোনালি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় ভেরিফিকেশনের সময় জমি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন জানিয়েছেন, চাকরি পাওয়া মুসলিম তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় ভেরিফিকেশনে বাদ পড়ার আশঙ্কা ছিল। এই অবস্থায় প্রতিবেশী হিন্দু ভদ্রলোক বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন।
তিনি আরও জানান, তরুণটির পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বসবাস করছে। প্রতিবেশী হিন্দু ভদ্রলোক সমস্যার কথা জেনে স্বপ্রণোদিত হয়ে জমি দান করেছেন এবং রেজিস্ট্রেশন খরচও তিনি বহন করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা মন্তব্য করেছেন, চাকরির পথে একজন তরুণের বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন