প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু, বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি এবং জাতীয় বাজেটে এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রবেশদ্বারের সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত একযোগে মানববন্ধন চলতে থাকে।
দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লি, মুখপাত্র মতিউর রহমান হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নান, কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় নেতারা।
বক্তারা মানববন্ধনে বক্তব্যে বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা হলে দেশের অর্থনির্দেশনাতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দরজা উন্মুক্ত হবে।
তারা আরও বলেন, জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সুতরাং দ্রুত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ সংযুক্তি এবং উত্থাপিত ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে মহাসড়কের অন্তত ৩০টি স্থানে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা একযোগে দাবি-দাওয়া তুলে ধরেন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন