প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুতের মূল্যবৃদ্ধি রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মৌলিক সেবার অবনতির বিরুদ্ধে পুয়ের্তো রিকোয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার, রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত এই বিক্ষোভে শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাসচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ৩০টি সংগঠনের উদ্যোগে, যার মধ্যে শ্রমিক ইউনিয়ন ও ধর্মীয় সংগঠন অন্তর্ভুক্ত, এ কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘জাতীয় ক্ষোভ দিবস’ হিসেবে।
আয়োজকদের মতে, বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা প্রায় আট হাজার। দ্বীপটির বিভিন্ন শহর ও এলাকা থেকে বাসে করে বিক্ষোভকারীরা রাজধানীতে আসেন। এক পর্যায়ে, তারা প্রধান মহাসড়কের একটি অংশ দখল করে নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অনেক এলাকায় সপ্তাহে একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই। সম্প্রতি আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলও প্রায় ১৮ শতাংশ বেড়ে গেছে।
বেসরকারি প্রতিষ্ঠান লুমা এনার্জিকে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা অবস্থায় এই পরিস্থিতির জন্য দায়ী করেন অনেক বিক্ষোভকারী। বুধবার, পুয়ের্তো রিকোর সুপ্রিম কোর্ট সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি বাতিলের উদ্যোগ অনুমোদন করেছে। তবে চুক্তি বাতিলের পর বিদ্যুৎ ব্যবস্থাপনা কীভাবে চলবে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
২০১৭ সালে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো এখনো পুরোপুরি সংস্কার হয়নি। এই অবস্থায়, চুক্তি বাতিলের সিদ্ধান্ত বেসরকারি বিনিয়োগ এবং চলমান প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির শিল্প সমিতি।
২০২৫ সালের জানুয়ারিতে গভর্নর জেনিফার গঞ্জালেজ দায়িত্ব গ্রহণের পর এটিকে পুয়ের্তো রিকোর অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে গণ্য করা হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, জনসাধারণের ক্ষোভকে সংগঠিত আন্দোলনে রূপ দিয়ে পরিবর্তনের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন