প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন সরকার, কামারদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নির্মল কুমার ভুট্টু, ছাত্রদল নেতা শাওনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর কাজী এহসানুল কবির রিপন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তিনি কামারদহ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে কামারদহ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন