প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ঘরবাড়ি ধ্বংসের কার্যক্রমকে ত্বরান্বিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানে এআই ব্যবহারের পর, এবার ওয়েস্ট ব্যাংকে এই স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রয়োগের খবর এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল (Rafael)-এর তৈরি ‘ইমিসাইট’ (ImiSight) নামের একটি এআই টুল ব্যবহার করে স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে বিশাল এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। যখন কোনো এলাকায় ফিলিস্তিনিদের নির্মাণ কাজ বা জমির ব্যবহার পরিবর্তন চিহ্নিত হয়, তখন এআই অ্যালগরিদম তা দ্রুত সনাক্ত করে। এরপর সেই স্থাপনাগুলোকে দ্রুত ‘অবৈধ’ ঘোষণা করে বুলডোজার পাঠিয়ে ধ্বংস করা হচ্ছে।
গবেষক ও অধিকারকর্মীরা জানিয়েছেন, এআই প্রযুক্তির মাধ্যমে মানব পর্যবেক্ষকের সিদ্ধান্তের প্রয়োজন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে উচ্ছেদের নোটিশ এবং ভাঙনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। মানবাধিকার সংস্থা ‘পিস নাউ’-এর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ওয়েস্ট ব্যাংকের ‘এরিয়া সি’ এবং পূর্ব জেরুজালেমে ঘরবাড়ি ধ্বংসের ঘটনা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই-ভিত্তিক এই নজরদারি প্রযুক্তি একদিকে ফিলিস্তিনিদের ভূমি দখলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে, অন্যদিকে বিশ্ববাজারে নিজেদের সামরিক এআই প্রযুক্তি বিক্রির পরীক্ষাগার হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডকে ব্যবহার করছে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন