প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণ রোধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে একটি অবৈধ ইটভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৃথক স্থানে ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠালিয়া সদরের বড় কাঠালিয়া এলাকায় অবস্থিত এমবিএফ মনিরা ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভাটাটির অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
পরবর্তীতে উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামের বাকার খালের পাড়ে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান
অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, “আজ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। এ ধরনের চিমনি অবৈধ। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার যেসব ইটভাটার চিমনি রয়েছে, সেসব ভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।”
ফায়ার সার্ভিসের সহযোগিতা
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তাঁদের সহায়তায় অবৈধ স্থাপনা ধ্বংস ও অভিযান কার্যক্রম সম্পন্ন হয়।
পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন