প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ দিন ধরে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় তার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পরিবারের অভিযোগ।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন