প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবের প্রতিরক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন, যা ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে এসেছে। তিনি সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজন হলে পদক্ষেপ নেওয়ার জন্য মিসরের পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান করেছেন।
কায়রোয় একটি সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সিসি বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের সুরক্ষায় পদক্ষেপ নিতে মিসর প্রস্তুত।
তিনি উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। পরিস্থিতির প্রেক্ষিতে অনুমোদন পেতে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান সিসি।
মিসরের প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা কোনো ভূমিকা পালনের জন্য মরিয়া নই। কিন্তু সৌদি আরবের ক্ষতি হচ্ছে, কিংবা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে—এমন পরিস্থিতি আমরা দেখব, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এছাড়া, সিসি ইয়েমেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে উপসাগরীয় অঞ্চলের সব পক্ষের প্রতি আবেদন জানান, সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন।
সূত্র: আল জাজিরা
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন