প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
মনোনয়নপত্র প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। এ সময় তিনি মনোনয়ন সংগ্রহকারীকে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নতুন কিছু নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আসন্ন সংসদ উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতা কামনা করেন তিনি।
মনোনয়ন সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াতে নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন