প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন নিলু দাড়িয়া (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতা। পুলিশ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার পুত্র। তিনি দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নিলু দাড়িয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত নিলু দাড়িয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন