প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ-দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার, রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে, ১৭ সেপ্টেম্বর, আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ গ্রহণের জন্য একটি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের প্রতি সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত ও ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঢাকার বিশাল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপের প্রেক্ষাপটে বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে নোটিশে। এতে বলা হয়েছে, বিদ্যমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি এবং সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে।
ফলস্বরূপ, বিচারপ্রার্থীদের জন্য আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন