প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকার ছুটে চলা আর বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। প্রতিযোগিতা দেখতে জড়ো হন শিবচরসহ আশপাশের জেলার হাজারো মানুষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিল পদ্মা নদীতে শুরু হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বাঁশকান্দি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে অংশ নেয় প্রায় ছয়টি নৌকা।
নৌকা বাইচ ঘিরে নদীর দুই পাড় পরিণত হয় উৎসবের মিলনমেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণ-নবীন—সব বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নদীর পাড়ে বসে বিভিন্ন খেলনা ও মিষ্টির দোকানও। দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনদের আগমনে স্থানীয় বাড়িগুলোতেও ছিল আনন্দের আমেজ।
নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থী বলেন, গ্রামবাংলার এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শত বছরের সংস্কৃতি ধরে রাখতে হবে।
আয়োজকরা জানান, ঐতিহ্য ধরে রাখতে শিবচরের বিভিন্ন এলাকায় আরও বেশি নৌকা বাইচ আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে তাদের।
সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতা। পরে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন