প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য ১২ বলে ৩১ রান প্রয়োজন ছিল। বিপরীতে নামিবিয়ার উইকেট ছিল ৪টি।
নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান পূর্ববর্তী ওভারে একটি বড় বাধা হয়ে দাঁড়ান, যখন তিনি দেওয়াল্ড ব্রেভিসকে আউট করে দেন, যিনি জয়ের পথে ছিলেন।
উইন্ডহোকে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আসা-যাওয়ার মিছিলে থাকলেও, ব্রেভিস একাই ম্যাচ জেতার স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে ৭৫ রানে আউট হওয়ার পর প্রোটিয়ারা শেষ ১২ বলে সমীকরণ মেলাতে ব্যর্থ হন। শেষ ২ ওভারে তারা মাত্র ১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
ব্রেভিসের ৫টি ছক্কা ও ৪টি চারের ইনিংসে দক্ষিণ আফ্রিকা মোট ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। নামিবিয়ার হয়ে ট্রাম্পেলমান ও জেজে স্মিট ৩টি করে উইকেট নেন।
এইভাবে নামিবিয়া ১৮ রানের জয় লাভ করে। গতকালের জয়ে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও হাসি ফুটিয়েছে।
উইন্ডহোকেই গত বছরের অক্টোবরে সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের প্রথম দেখায় নামিবিয়া ৪ উইকেটের জয় পেয়েছিল। এর ফলে, প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের শতভাগ জয় রয়েছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে ৮৪ রান যোগ করেন লরেন স্টেনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্ক। ৪১ রানে লরেন ফিরে গেলেও ফ্রাইলিঙ্ক ফিফটি পূর্ণ করেন।
তার ৬০ রানের ইনিংসের ভিত্তিতে নামিবিয়া ১৬৩ রানের সংগ্রহ পায়। ১৫৭.৮৯ স্ট্রাইকরেটে সাজানো এই ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল।
দুই দলের মিলিয়ে মোট রান দাঁড়ায় ৩০৮। যা এক ম্যাচে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২০২৫ সালে মুখোমুখি হওয়া তাদের প্রথম ম্যাচে। সেবার দুই দল মিলিয়ে মোট রান করেছিল ২৭২। প্রোটিয়াদের ১৩৪ রানের বিপরীতে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় পাওয়া ম্যাচে নামিবিয়া করেছিল ১৩৮ রান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন