প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারসংলগ্ন অবস্থানে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর নিচের ঝোপ থেকে পুলিশ অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এর আগে সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়দের কাছে জানা গেছে, মৃত যুবককে কয়েক দিন ধরে উচাখিলা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি কখনো নদীতে মাছ ধরতেন, আবার কখনো নদী থেকে শাক তুলে বাজারে বিক্রি করতেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যুবকের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে প্রায় ৬ ইঞ্চি গভীর কোপের দাগ পাওয়া গেছে। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন