প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এনবিআর ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন (এস্টেট শাখা) থেকে এই বিষয়ে জরুরি নোটিশ জারি করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। এই অবস্থায়, এনবিআর এবং ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব ভবনে প্রবেশের জন্য দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
রাজস্ব ভবনে এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের অফিস রয়েছে। এর মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), আন্তর্জাতিক কর ইউনিট এবং বিভিন্ন কর আপিল অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। একই ভবনে এনবিআরের বাইরের কিছু দফতর ও ট্রাইব্যুনালের অফিসও অবস্থিত।
নোটিশ অনুযায়ী, রাজস্ব ভবনে কর্মরত এসব দফতরের কর্মকর্তা-কর্মচারীদেরও পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে। এনবিআর মনে করছে, এর মাধ্যমে কর্মকর্তাদের এবং বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সহজ হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন পরিচয়ে বহিরাগতদের রাজস্ব ভবনে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ভবনে আসছেন, যা নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে।
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তাদের ভিড়ের কারণে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রবণতাও নিরুৎসাহিত করা হয়েছে।
এছাড়া, বিভিন্ন ব্যাচের এনবিআর কর্মকর্তাদের একসঙ্গে এসে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর বিষয়টিও বন্ধ করা হয়েছে। অফিস চলাকালে অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে এসব পদক্ষেপের পরও রাজনৈতিক বা অন্যান্য পরিচয় ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্যও পোশাক বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সব সময় সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে, রাজস্ব ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (এস্টেট) মো. রমিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নোটিশটি এনবিআরের সকল সদস্য, বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটের প্রধান, আপিল ট্রাইব্যুনাল, সিআইসি, বৃহৎ করদাতা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিটসহ রাজস্ব ভবনে থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
নোটিশের অনুলিপি এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব, সদস্য (বোর্ড প্রশাসন) এবং প্রথম সচিব (বোর্ড প্রশাসন)-এর কাছেও পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন