প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে কালাসিন প্রদেশে একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন দেশটির জীবাশ্মবিদরা। এই উদ্ভিদভোজী ডাইনোসরের নাম উরাগাসরাস কালাসিনেনসিস (Uragasaurus kalasinensis), যা প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীতে বিচরণ করত বলে বিজ্ঞানীদের ধারণা।
গবেষকদের বিশ্লেষণের ভিত্তিতে, ডাইনোসরটির দৈর্ঘ্য প্রায় ২০ মিটার বা ৬৬ ফুট ছিল, যা একটি ক্রিকেট পিচের সমান। এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিকভাবে লম্বা ঘাড়।
২০০৮ সালে ফু নোই এলাকায় স্থানীয় একটি ব্যক্তি জীবাশ্মটি খুঁজে পাওয়ার পর অনুসন্ধানের শুরু হয়। পরে সেখানে ডাইনোসরের দাঁত, হাড় এবং বিপুল পরিমাণে জীবাশ্ম উদ্ধার করা হয়। একটি কশেরুকার বিশেষ গঠন বিশ্লেষণ করে নতুন প্রজাতিটির অস্তিত্ব নিশ্চিত করেন গবেষকরা।
সিটি স্ক্যানে দেখা গেছে, এটি দীর্ঘ ঘাড়বিশিষ্ট ম্যামেনচিসোরিডি পরিবারের সদস্য। উল্লেখযোগ্যভাবে, এ পরিবারের জীবাশ্ম এতদিন মূলত চীনে পাওয়া গেলেও থাইল্যান্ডে এটিই প্রথম।
গবেষকদের দাবি অনুযায়ী, ডাইনোসরটির হাড়ের গঠন বিশ্বের অন্য কোনো পরিচিত ডাইনোসরের সঙ্গে মেলে না। এ অনন্য বৈশিষ্ট্যে ভিত্তি করেই এটিকে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এছাড়া, গত মে মাসেও থাইল্যান্ডে আরেকটি দীর্ঘ ঘাড়ের তৃণভোজী ডাইনোসর নাগাটাইটান-এর জীবাশ্ম আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ডাইনোসরটি ২৭ মিটার দীর্ঘ ও প্রায় ২৭ টন ওজনের হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন