প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং জানিয়েছেন, যেসব অভিবাসী মালয়েশিয়ার আটককেন্দ্রে অবস্থান করছেন, তাদেরকে ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিন অং হ্লাইংকে মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পুত্রজায়ার প্রশাসনিক রাজধানীতে আনোয়ারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা দেশে ফিরিয়ে নেব।’
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মিন অং হ্লাইংয়ের এটি মালয়েশিয়ায় ক্ষমতা দখলের পর প্রথম সফর। কুয়ালালামপুর হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরাতে সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে।
তবে মানবাধিকার পর্যবেক্ষকরা এই স্বচ্ছতাহীন প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে, জাতিগত রোহিঙ্গাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং যাকে অনেকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।
মিন অং হ্লাইং দুই দিনের সফরের সময় কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা জোরদার করছেন। এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে গণতন্ত্র পর্যবেক্ষকরা প্রহসন বলে অভিহিত করেছিলেন।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার আবারও মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি মিন অং হ্লাইংয়ের “খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার” জন্য তাকে ধন্যবাদ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন