প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এই মেলায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ এবং সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর সহযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ‘অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ এই মেলার আয়োজন করে।
এবারের জব ফেয়ারে পুঁজিবাজার, জীবনবিমা, ম্যানুফ্যাকচারিং ও বিনোদনসহ একাধিক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল লংকা বাংলা সিকিউরিটিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কালিয়ার রেপ্লিকা লিমিটেড, স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ এবং ক্যারিয়ার প্রো বিডি।
দিনব্যাপী মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেন এবং জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাজীবন ও কর্মজীবনের সেতুবন্ধন জোরদার করতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতাদের চাহিদা বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন