প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে দুই সন্তান ও স্বামীকে রেখে এক সৌদি প্রবাসীকে বিয়ে করার অভিযোগ উঠেছে তাসলিমা বেগম নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেসবুক) সূত্রে সিলেটের বাসিন্দা ও সৌদি প্রবাসী যুবক হাফেজ আল আমিনের সঙ্গে তাসলিমার পরিচয় হয়। সময়ের ব্যবধানে তাদের এই পরিচয় ঘনিষ্ট সম্পর্কে রূপ নেয়। চলতি মাসেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
১২ বছরের সাজানো সংসার ভাঙার অভিযোগ
ভুক্তিভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৮ বছর আগে তাসলিমা বেগমের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে ১৫ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, প্রবাসী যুবক হাফেজ আল আমিন বিভিন্ন লোভ-লালসা ও প্রলোভন দেখিয়ে তাদের এই দীর্ঘদিনের সাজানো-গোছানো সংসারটি ভেঙে দিয়েছেন।
এদিকে, দুই সন্তানকে ফেলে মায়ের এমন সিদ্ধান্তে একদিকে যেমন সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে বিষয়টি নিয়ে পুরো ইউনিয়নজুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি
প্রতারণা, পরকীয়া কিংবা অন্যের প্ররোচনায় সংসার ভাঙার এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তাসলিমা আক্তার এবং হাফেজ আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন