প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পৃথক অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে দুটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২টি ইয়াবা।
এসময় আটক হয় একটি কেমিস্ট ও একজন ডিলার। কিন্তু তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। রোববার (২ আগস্ট) র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে ইয়াবা উৎপাদনে ব্যবহৃত দুটি মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল এবং বাজারজাতের প্রস্তুত অবস্থায় থাকা ৩১ হাজার ২৭২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজধানী ও আশপাশের এলাকায় মাদক উৎপাদন এবং সরবরাহ চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন