প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ বশির গাজী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের বিকাশে সমাজের মানসিকতা পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "কন্যা শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং আগামী দিনের সম্পদ। আজকের কন্যা শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হবে।
বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক আরও বলেন, "বাল্যবিয়ে একটি কন্যা শিশুর জীবনকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। শিশু বিয়ে আর নয়—এই স্লোগানকে কেবল মুখে নয়, আমাদের অন্তরে ধারণ করতে হবে। ঝালকাঠি জেলায় বাল্যবিয়ে প্রতিরোধে জেলা প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে। কন্যা শিশুদের উপযুক্ত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া অন্যান্যের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সেগুফতা মেহনাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং রুম টু রিড, ঝালকাঠির সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল কন্যা শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। একই সাথে দিনব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন