প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকা থেকে পুলিশ ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ৫ তলা একটি বাসার ছাদের টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করেছে শাহজাহানপুর থানার পুলিশ। লাশ উদ্ধারের সময় দেখা যায়, তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফখরুল হাসান ফরহাদ উত্তর শাহজাহানপুর এলাকার মৃত নুর মোহাম্মদ ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি বেকার ছিলেন, তবে তার স্ত্রী সাদিয়া আক্তার সন্ধ্যা একটি পাঞ্জাবি কারখানায় কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন এবং ফিরে এসে তার স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
নিহতের আত্মীয় আরমিনা অভিযোগ করেন, ‘আমার খালু ফখরুল হাসানকে তার বোন নিপা ও বোনজামাই সুজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। খালু যে বাসায় থাকেন, সেটি তার নানাবাড়ি থেকে পাওয়া সম্পত্তি। তাদের কোনো সন্তান নেই। খালু মারা গেলে সম্পত্তি তারা পেয়ে যাবে। এ জন্যই তাকে হত্যা করা হয়েছে।’
আরমিনা আরও জানান, এর আগে এই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল।
এই ঘটনায় নিহতের বোন ও বোন জামাইকে আটক করেছে শাহজাহানপুর থানার পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন