প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী কৃতি শ্যানন এবং অভিনেতা বরুণ ধাওয়ান হলিউডের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘অবসেশন’-এর হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি জনপ্রিয় দৃশ্য পুনর্নির্মাণ করে তারা প্রশংসা অর্জন করছেন। তবে কৃতির অভিনয় দর্শকদের মধ্যে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।
জিওহটস্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ‘অবসেশন’ সিনেমার ‘নো নো নো নো...’ সংলাপের আলোচিত দৃশ্যটি অভিনয় করে দেখান কৃতি ও বরুণ। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা কৃতির অভিনয়দক্ষতা ও বৈচিত্র্যের প্রশংসা করেছেন।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কৃতি শ্যাননের অভিনয়ের বৈচিত্র্য নিয়ে গবেষণা করা উচিত।’ অন্য একজন বলেছেন, ‘ভারতীয় সংস্করণে অবসেশনের রিমেকের জন্য তারা একেবারে উপযুক্ত।’
এক দর্শকের মতে, বলিউড এখনও কৃতির অভিনয়প্রতিভার পুরোপুরি ব্যবহার করতে পারেনি। এক ভক্ত কৃতির অভিনয়ের প্রশংসা করে তার পরবর্তী সিনেমাগুলো দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
‘অবসেশন’ সিনেমাটি আগামী ৩০ অক্টোবর জিওহটস্টারের ‘দ্য পিকক হাব’-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। বক্স অফিসেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন