প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে গাছ পুড়ে কয়লা বানানোর এই কারখানা ধ্বংস হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙালি নদীর তীরবর্তী ফসলি জমি ও গ্রাম এলাকা সংলগ্ন স্থানে অবৈধভাবে চুল্লি স্থাপন করে কাঠ পুড়ে কয়লা তৈরি করা হচ্ছিল। এর ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে আসছিল। আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইমরান খান জানান, “পরিবেশ ধ্বংসকারী ও অবৈধভাবে কাঠ পুড়ে কয়লা তৈরির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যে জমির ওপর এই অবৈধ কয়লার কারখানা স্থাপন করা হয়েছে, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা দায়ের করা হবে।”
প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় পরিবেশ সচেতন মানুষ।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন