প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান সিনিয়র সিটিজেন বা বয়স্ক যাত্রীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের বাবার মৃত্যুর খবর জানিয়ে এই বার্তা দেন একটি ফেসবুক পোস্টে।
ফেসবুক পোস্টে নাকিবুর উল্লেখ করেন, আব্বু ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি অসুস্থতা অনুভব করে আশপাশের যাত্রীদের কাছে বসতে চেয়েছিলেন। কিন্তু নাকিবুরের অভিযোগ, কেউ তাকে বসতে দেয়নি।
তিনি আরও লিখেছেন, আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পড়ে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়েছেন। তবে, সন্তান হিসেবে এই বিষয়টি মেনে নেয়া আমার জন্য কষ্টকর।
এনসিপির এই নেতা পোস্টে রাগ অভিমান না থাকার কথা জানিয়ে বলেন, আমি শুধু এটুকুই বলবো, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন। আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।
পোস্টের শেষে তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া, উল্লেখ্য যে, নাকিবুর রহমানের বাবার নাম ড. মুহা. নজীবুর রহমান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে মেট্রোরেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন