প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
আবু তাহের তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
সভায় জানানো হয়, দেশব্যাপী এ কর্মসূচিতে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আহাম্মদ আলী সরকার, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, এমএ মান্নান ও উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, উপজেলা প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ফাইজা বিনতে চৌধুরী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কর্মসূচির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সভা শেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন